ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছর কারাদণ্ড ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট, শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি পুতিন বাঁচতে চায় ১৫০ বছর , আয়ু বাড়ানোর গবেষণায় ৭ হাজার বানর আজ বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর হামলার দাবি হুতির

রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি :
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে তিন যাত্রীকে ফেলে দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। নিহতরা চাচা-ভাতিজা। বাস চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতিকুল ইসলাম নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ ১৫ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত চালক জয়নাল ও হেলপার সপিককে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল মিয়া (৩২) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল হোসেন (২৭)। তারা কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সায়মন পরিবহণের একটি বাসে বাড়ি ফিরছিলেন তারা। রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে বাসের কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারাগঞ্জ এলাকায় এলে কন্ডাক্টর ও হেলপার মিলে যাত্রী মুকুল মিয়া, শাকিল হোসেন ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিকুল ইসলাম।
এসময় স্থানীয়রা মোবাইল ফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় সংবাদ দিয়ে বাসটি আটক করতে বলেন। পরে বাজার এলাকার লোকজন বাসটি আটক করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক মুকুল মিয়া ও শাকিল হোসেনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার সংবাদ পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা সেখানে এসে উত্তেজিত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, বাসের দুই যাত্রী মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬