ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, সেই এসপি গ্রেফতার নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছর কারাদণ্ড ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট, শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি পুতিন বাঁচতে চায় ১৫০ বছর , আয়ু বাড়ানোর গবেষণায় ৭ হাজার বানর

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজ ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। সন্তান প্রসবের তীব্র ব্যথা ও চরম অসহায়ত্ব নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এক স্বামী পরিত্যক্ত নারীর পাশে দাঁড়িয়ে তিনি এক অনন্য মানবিকতার পরিচয় দিয়েছেন। ​জানা যায়,উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপীয়াখালী গ্রামের রুমা খাতুন নামের এক স্বামী পরিত্যক্ত নারী সন্তান প্রসবের তীব্র বেদনা নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। সহায়সম্বলহীন এই নারী রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্যের আকুতি জানিয়ে চিৎকার করেছিলেন। এই হৃদয়বিদারক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাবরিনা শারমিন মহোদয়ের নজরে আসে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি চরম মানবিকতা দেখিয়ে তাৎক্ষণিক এই অসহায় নারীকে উপজেলার ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রুমা খাতুন একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। ​তবে এখানেই থেমে থাকেননি এই মানবিক কর্মকর্তা। শুধু হাসপাতালে ভর্তি ও চিকিৎসার খরচ বহন করাই নয়,নবজাতক পৃথিবীতে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন নিজেই পরম আদরে ফুটফুটে শিশুটিকে কোলে তুলে নেন। শুধু তাই নয়,গত তিন দিন ধরে মা ও শিশুর পুষ্টি ও সুচিকিৎসার কথা মাথায় রেখে নিজ বাসভবন থেকে তাদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। ​প্রশাসনের এমন মানবিক ও দায়িত্বশীল রূপ দেখে মুগ্ধ এলাকাবাসী। সমাজের এই দুঃসময়ে একজন ইউএনও-র এমন আন্তরিকতা ও ভালোবাসা সত্যিই অনুকরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। অসহায় রুমা খাতুন ও তার নবজাতক সন্তানের পাশে দাঁড়ানোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন

আপডেট সময় : ০৩:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬