ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গারা আইসিজেতে রায়ের অপেক্ষায় বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, সেই এসপি গ্রেফতার নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছর কারাদণ্ড ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট, শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, সেই এসপি গ্রেফতার

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।শনিবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর পর শনিবার অনুমোদন পাওয়া যায়। এর পর আরআরএফের এএসপি আবুল কাশেম জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। মামলা দায়েরের পর পাচলাইশ থানা-পুলিশ ও এসআরইউ সদস্যরা তাকে সিএমপি অফিসার্স মেস থেকে গ্রেফতার করেন।
জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়। এ সময় তার মোবাইল দুটি জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী।এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম। রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্ত করবে সন্ত্রাসবিরোধী কাঠামোর অধীনে পরিচালিত পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ। জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, সেই এসপি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬