ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে এসএসসি ২০২৬ সংবর্ধনা অনুষ্ঠিত হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ফের মানচিত্র প্রকাশ ট্রাম্পের বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই নাবিক উদ্ধার হলেও নিখোঁজ এখনও ২২ প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে হাসিনাকে নিয়ে ঢাকা- দিল্লির দরকষাকষি! জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা তুরস্কের ব্লু মসজিদের আদলে নির্মিত আলী শিকদার জামে মসজিদ, দক্ষিণ চট্টগ্রামে সবার নজর কাড়ছে মোংলায় বৈধ কাগজপত্র ও দখল থাকার পরও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মা-ছেলে হত্যায় বিচার চান শিবচরবাসী, ফারুকের ফাঁসির দাবিতে মানববন্ধন যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ

বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই নাবিক উদ্ধার হলেও নিখোঁজ এখনও ২২

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশেন উইনারের দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে দুটি লাইফ র‌্যাফট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে জাহাজটিতে থাকা আরও ২২ জনের সন্ধানে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে শনিবার জাহাজটি ডুবে যায়। এতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এমভি ওশেন উইনারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে রাত ৮টার দিকে দুটি লাইফ র‌্যাফটে থাকা দুই নাবিককে উদ্ধার করে কাছাকাছি থাকা একটি জাহাজ।

জাহাজটি ওড়িশা থেকে লোহার আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। শুক্রবার ওড়িশা উপকূল ছাড়ার পর শনিবার সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বঙ্গোপসাগরে জাহাজটির ডুবে যাওয়ার তথ্য পাওয়া যায়।

উদ্ধার অভিযান জোরদার করতে ভারতীয় কোস্ট গার্ডের আইসিজিএস ভারাদ ও আইসিজিএস আনমল এবং শ্রী বিজয়পুরম থেকে আইসিজিএস বিজিতকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও নিখোঁজ নাবিকদের উদ্ধারে সহযোগিতার জন্য সতর্ক করা হয়েছে।

উদ্ধার হওয়া দুই নাবিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। একই সঙ্গে বাকি ২২ জনের অবস্থানও নিশ্চিত হওয়া যায়নি। তাদের সন্ধানে সমুদ্রে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এমভি ওশেন উইনার একটি ২২৫ মিটার দীর্ঘ বাল্ক ক্যারিয়ার। জাহাজটির গন্তব্য ছিল সিঙ্গাপুর।

পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর আলেখা চরণ সাহু নাবিকদের নিরাপত্তার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র: দ্য ট্রিবিউন, দ্য ইকোনমিক টাইমস, ফার্স্ট পোস্ট, পিটিআই, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই নাবিক উদ্ধার হলেও নিখোঁজ এখনও ২২

আপডেট সময় : ০৪:৪৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬