ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়াস প্রতিবন্ধী স্কুলের কল্যাণে ১৫ সেপ্টেম্বর শুভ উদ্বোধন হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা সুন্দরগঞ্জে ২৭ মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’কে অধ্যাপক আবদুল হক এর শুভেচ্ছা ‎গলাচিপা বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ কাঁচারিকান্দা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ডিবির এসআই আবু ইউসুফ চরফ্যাশনে আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক আটক সহকর্মী ও ঊর্ধ্বতনদের ভালোবাসায় সিক্ত: প্রধান সহকারী আবু কাউছারের বদলিজনিত বিদায় সংবর্ধনা ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চৌদ্দগ্রামে ইউএনও-ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে কারা নির্যাতিত নেতা মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল

প্রয়াস প্রতিবন্ধী স্কুলের কল্যাণে ১৫ সেপ্টেম্বর শুভ উদ্বোধন হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা

এস, এম শাহাদৎ হোসাইন ,রংপুর
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে ঘাঘট সেনা প্রয়াস পার্ক প্রাঙ্গণে আগামী ১৫ সেপ্টেম্বর শুভ উদ্বোধন হতে যাচ্ছে রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা। রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক পরামর্শ ও বিধিমালা মেনে মেলার যাবতীয় প্রশাসনিক অনুমতি স¤পন্ন করা হয়েছে। তবে মেলা আয়োজনের খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল এটি নিয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে আয়োজকেরা। মেলার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সেনা নিয়ন্ত্রিত এলাকা হওয়ার কারণে মেলায় আসা দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত থাকবে। এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো সামাজিক উদ্যোগ। মেলা পরিচালনা ও দরপত্রের মাধ্যমে উপার্জিত সমুদয় অর্থ স্থানীয় বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের প্রতিষ্ঠান প্রয়াস প্রতিবন্ধী স্কুলের উন্নয়ন ও এই শিশুদের সার্বিক কল্যাণে ব্যয় করা হবে। সরেজমিনে দেখা যায়, মেলার সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে পারাপারের জন্য দুটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হয়েছে। প্রবেশমুখে রয়েছে আধুনিক স্থাপত্যশৈলীর গেট এবং মেলাজুড়ে থাকবে মনোরম আলোকসজ্জা। নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরা দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দর্শনার্থীদের সহযোগিতায় দায়িত্ব পালন করবেন নিয়োজিত ভলান্টিয়ার ও সিকিউরিটি গার্ড। মেলায় আগতদের সুবিধার্থে সুবিশাল গাড়ি পার্কিং, সুনির্দিষ্ট নামাজ ঘর এবং নারী ও পুরুষদের জন্য পৃথক টয়লেটের সুব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিং বা যেকোনো ধরনের হয়রানি রোধে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি ও সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ। এছাড়াও শিশু ও কিশোরদের
বিনোদনের জন্য মেলায় থাকছে বিভিন্ন আধুনিক রাইডস, নাগরদোলা ও সার্কাসের আয়োজন। পাশাপাশি মেলায় স্থান পাচ্ছে গ্রামীণ কুটির শিল্পের ঐতিহ্যবাহী সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্য, কসমেটিকস, আধুনিক পোশাকের রকমারি স্টল ও সাংস্কৃতিক প্রদর্শনী। ইতিমধ্যেই মেলার আয়োজন শুরু হওয়া নিয়ে রংপুর অঞ্চলের সাধারণ দর্শনার্থী ও পরিবারগুলোর মাঝে ব্যাপক উচ্ছ¡াস দেখা দিয়েছে। অপপ্রচারের বিষয়ে মেলার পরিচালক ও সমন্বয়কারী এম, এ মঈন খাঁন ও বাবুল হোসেন বলেন, মেলা নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। মেলায় কোনো অশালীন বা অনৈতিক কর্মকাÐ হতে দেওয়া হবে না। সকল নিয়মকানুন ও সামাজিক পরিবেশ বজায় রেখেই মেলা পরিচালিত হবে। তারা আরও বলেন, এই মেলার আয় স্থানীয় প্রয়াস প্রতিবন্ধী স্কুলের শিশুদের কল্যাণে ব্যয় হবে। এটি রংপুরবাসীর জন্য একটি মহৎ উদ্যোগ। এমন সামাজিক উদ্যোগকে সফল করতে আমরা স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

প্রয়াস প্রতিবন্ধী স্কুলের কল্যাণে ১৫ সেপ্টেম্বর শুভ উদ্বোধন হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা

আপডেট সময় : ০৬:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬