ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুদ্রকর ইউনিয়ন বিএনপির বিশাল র্্যালী ও আনন্দ মিছিল বর্ণাঢ্য মিছিল-স্লোগানে মুখর খাগড়াছড়ি, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের সেনাবাহিনীর তুরস্ক-রাশিয়া কি সরাসরি সংঘাতে জড়াচ্ছে? মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারত আজকের নামাজের সময়সূচি, ০১ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।

‎সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ড. মো. শামীম কায়সার লিংকন। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

‎র‌্যালি শেষে ইসলামিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ড. মো. শামীম কায়সার লিংকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মমতাজ আলো এবং বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।

‎এর আগে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের আয়োজন করা হয়।

‎প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ১১:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬