ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বর্ণাঢ্য মিছিল-স্লোগানে মুখর খাগড়াছড়ি, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের সেনাবাহিনীর তুরস্ক-রাশিয়া কি সরাসরি সংঘাতে জড়াচ্ছে? মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারত আজকের নামাজের সময়সূচি, ০১ সেপ্টেম্বর, ২০২৬ মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল

বাগাতিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বাগাতিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালঞ্চী রেলগেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিহারকোল মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ১১টার দিকে মালঞ্চী রেলগেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেনের নেতৃত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও আপস করেননি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই দুর্দশা, জুলুম-নির্যাতন ও গণতান্ত্রিক সংকটের মুখোমুখি হয়েছে, তখনই বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছে। এ সময় তিনি বিএনপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহতাব উদ্দিন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজ, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বাগাতিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬