শরীয়তপুরে মধ্যরাতে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরলো প্রাইভেট কার সহ ১২ মোটরসাইকেল ভবনের ছাদ থেকে উদ্ধার ১৭

শরীয়তপুর সদর উপজেলার নুর আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন আহত হয়েছেন। আগুনে হোটেলের নিচতলায় পার্কিং এ থাকা প্রাইভেটকার সহ ১২ টি মোটরসাইকেল পুরে ছাই হয়ে গেছে। এ সময় হোটেলে অবস্থান করা ১৭ জনকে ছাদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দিবাগত রাত দেরটা দিকে এ ঘটনা ঘটে। শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর ইন্টারন্যাশনালের ছয় তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়। মধ্যরাতে হোটেলের ভবনের নিচ তলায় পার্কিং এ থাকা একটি প্রাইভেট কার থেকে আগুনে সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রথমে গাড়িটির চাকায় বিস্ফোরণের মত শব্দ হয় পরে গাড়িটির ভেতরে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে আগুন পার্কিংয়ে থাকা গাড়ি থেকে দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় হোটেলের ভেতর ১৭ জন অবস্থান করেছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। দীর্ঘ 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়। পাঁচজন আহত হলে তাদেরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে অগ্নিকাণ্ডের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
পালং মডেল থানার উপ-পরিদর্শক সুধাংশু সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে, পরে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলে ভবনের ছাদে আটকে থাকা সকলকে উদ্ধার করা হয়।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন রাত দেড়টার দিকে খবর পেয়ে আসি, এসে দেখি আগুন ভবনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। পরে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে অনুমান করা হচ্ছে।




















