ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজকের নামাজের সময়সূচি ২০২৭ সালের হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়ল শিবচর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময় মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে ২৪ ঘণ্টায় তৃতীয় সৌদি ড্রোন ভূপাতিত করলো ইয়েমেনি বাহিনী আরও ৪ সংসদীয় কমিটি গঠন বাড্ডা জাগরণী সংসদে ২৪ ঘণ্টা জুয়া বাণিজ্য সহ সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারীতে সাতৈর-ডোবরা সড়কের  বেহাল দশা বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি গোমস্তাপুরে ছেলের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা দিলেন ইউএনও চন্দ্রগঞ্জে প্রধান শিক্ষক কামালের বিরুদ্ধে শিক্ষক নিগ্রহ ও উত্ত্যক্তের অভিযোগ গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

শিবচর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময় মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে শিবচর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় শিবচর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সার্বিক পরিস্থিতিসহ শিবচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং জননিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় ওসি কামাল হোসেন বলেন, সাংবাদিক ও পুলিশ পরস্পরের সহযোগী। দেশ ও সমাজকে এগিয়ে নিতে সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে । শিবচরে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় শিবচর প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান নাসিমসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকবৃন্দ শিবচরের বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী কার্যক্রম নিয়ে ওসির সঙ্গে মতবিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

শিবচর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময় মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে

আপডেট সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬