ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালকিনিতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হুতিদের হামলা বন্ধের আহ্বান, সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের ফরিদপুরের সালথায় বাঁশের সাঁকো দেওয়া ঘিরে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০ ফরিদপুরে এসিড ফ্যাক্টরির দূষণে ফসলহানি: কৃষকদের রক্ষায় সরজমিনে সংসদ সদস্য নায়াব ইউসুফ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ওমানের সঙ্গে সমঝোতা সই হলেই কী হরমুজ প্রণালি খুলে দেবে ইরান? মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে এগিয়ে আসার আহ্বান শি জিনপিংয়ের পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি, শর্ত দিল মস্কো

ওমানের সঙ্গে সমঝোতা সই হলেই কী হরমুজ প্রণালি খুলে দেবে ইরান?

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকটে বৈঠক করতে যাচ্ছেন। ওই বৈঠকে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে একটি যৌথ নৌপথ চালুর বিষয়ে সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন হলো, এই সমঝোতা সই হলেই কী হরমুজ প্রণালি খুলে দেবে ইরান?

এ বিষয়ে ইরানি আলোচনা দলের ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্র ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতার অর্থ এই নয় যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হচ্ছে।

তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে সূত্রটি জানায়, নিবিড় কারিগরি ও কূটনৈতিক আলোচনার পর আগস্টের শেষ দিকে তেহরান ও মাসকটের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতা হয়েছে। শিগগিরই পারস্য উপসাগরীয় উপকূলবর্তী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে এই সমঝোতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

সূত্রের দাবি, সমঝোতাটি মূলত ইরান ও ওমানের মধ্যেই হয়েছে। আসন্ন বৈঠকে অন্যান্য দেশগুলোকে নির্ধারিত রুট, পথের বিস্তারিত এবং ট্রানজিট ব্যবস্থার বিষয়ে অবহিত করা হবে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরোক্ষভাবে জানাবে যে, পরিকল্পনাটিতে তাদের আপত্তি নেই।

ইরানি সূত্রটি আরও জানায়, ইরান ও ওমানের যৌথ মালিকানাধীন প্রণালির মধ্য দিয়ে নতুন প্রবেশ ও বহির্গমন পথের সুনির্দিষ্ট বিবরণ এই সমঝোতায় নির্ধারণ করা হয়েছে।

এ ব্যবস্থায় পারস্য উপসাগরে প্রবেশের পথটি সম্পূর্ণভাবে ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে। একইভাবে বহির্গমন পথের একটি অংশও ইরানের জলসীমার মধ্যে পড়বে। এসব পথে চলাচল ইরানের নির্ধারিত প্রোটোকল ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হবে।

সূত্রের ভাষ্য, এই ব্যবস্থা কার্যকর হলে দক্ষিণ দিকের যে পথটি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র জোর দাবি জানিয়েছিল এবং সাম্প্রতিক উত্তেজনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছিল, সেটি বন্ধ করে দেওয়া হবে।

আসন্ন বৈঠকে ইরান, ওমান, পারস্য উপসাগরীয় অন্যান্য উপকূলবর্তী দেশ এবং ইরাক অংশ নেবে বলেও জানানো হয়েছে। তবে এসব দেশকে মূলত ইরান-ওমানের মধ্যে হওয়া সমঝোতার ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। কারণ সমঝোতার সুনির্দিষ্ট বিষয়গুলো ইরান ও ওমানের মধ্যকার কারিগরি বৈঠকেই চূড়ান্ত হয়েছে।

তাসনিমের সূত্রটি জোর দিয়ে বলেছে, ইরান-ওমানের এই সমঝোতা কোনোভাবেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নয়। প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত জানিয়েছে। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদিত এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে সূত্রটি দাবি করেছে।

সূত্রের মতে, ইরান-ওমান সমঝোতার অর্থ হলো হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে একটি নতুন ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। প্রণালি ভবিষ্যতে খুলে দেওয়া হলে এই সমঝোতার ভিত্তিতেই তা করা হবে। ইরানের দৃষ্টিতে, এটি প্রণালির ওপর দেশটির সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তাসনিমের ওই সূত্র আরও জানায়, হরমুজ খুলে দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে ইরানের দেওয়া শর্তগুলো বাস্তবায়নে মার্কিন পক্ষ কী ধরনের পদক্ষেপ নেয়, তার ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ওমানের সঙ্গে সমঝোতা সই হলেই কী হরমুজ প্রণালি খুলে দেবে ইরান?

আপডেট সময় : ০৫:০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬