ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতা- প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান ভারতে দুই বোন পাচার: ফরিদপুরে শহীদের ২০ বছরের সাজা ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ফরিদপুরে পদ্মায় ভেসে উঠল হাত-পা ও ব্লকে বাঁধা নারীর লাশ ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, যাচাই করলেন মিড ডে মিল ও পাঠদানের মান কমলনগরে মুসার বাপের সমাজে সড়ক ধস: হাজার মানুষের দুর্ভোগ, দ্রুত পরিদর্শনের আশ্বাস ইউএনওর শিবচরে হুইল চেয়ার ও টিন বিতরণ মৌলভীবাজার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান সামরিক শক্তিতে এগিয়ে থেকেও বিপাকে সৌদি, হুতির সঙ্গে বড় সংঘাতের শঙ্কা মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং?

কমলনগরে মুসার বাপের সমাজে সড়ক ধস: হাজার মানুষের দুর্ভোগ, দ্রুত পরিদর্শনের আশ্বাস ইউএনওর

লক্ষ্মীপুর প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৩ নং চর লরেন্স ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ‘মুসার বাপের সমাজ’ এলাকার প্রধান সড়কের বেহাল দশা সৃষ্টি হয়েছে। মেঘনা নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে রাস্তার পাশের খালের প্রবাহ তীব্র হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটির একাংশ ধসে পড়েছে। ফলে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে।
​স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার সাধারণ মানুষসহ কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। বিকল্প কোনো সুব্যবস্থা না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। অতিদ্রুত সড়কটি সংস্কার করা না হলে পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
​এ বিষয়ে সাংবাদিক কবির হোসেন রাকিব কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “সাংবাদিক কবির হোসেন রাকিবের মাধ্যমে আমি বিষয়টি অবগত হয়েছি। সড়কটির বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে আমি খুব শীঘ্রই সরেজমিনে গিয়ে স্থানটি পরিদর্শন করব এবং প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।”
​এলাকাবাসীর দাবি, জনগণের সীমাহীন দুর্ভোগ লাঘবে যেন দ্রুততম সময়ের মধ্যে বাঁধ ও সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

কমলনগরে মুসার বাপের সমাজে সড়ক ধস: হাজার মানুষের দুর্ভোগ, দ্রুত পরিদর্শনের আশ্বাস ইউএনওর

আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬