ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেইলি বাংলাদেশ ডায়েরির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক মোঃ আল আমিন সরকারকে সম্মাননা ফরিদপুরের নগরকান্দায় খালের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ, অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান সুন্দরবনে দুর্বৃত্তদের হামলায় দুই জেলে গুরুতর আহত টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত ফরিদপুরে পদ্মায় ভেসে উঠল হাত-পা ও ব্লকে বাঁধা নারীর লাশ পরিশ্রম ও কর্মদক্ষতায় উল্লাপাড়ায় শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস আজ মানবতাবিরোধী অপরাধ, ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়

ফরিদপুরের নগরকান্দায় খালের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ, অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে খালের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা একটি দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে এক বেকারি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের তালমা ব্রিজ ও তালমা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।প্রশাসন সূত্রে জানা যায়, তালমা ব্রিজ এলাকায় স্থানীয় সেলিম মৃধা দীর্ঘ দিন ধরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে একটি দোকান পরিচালনা করে আসছিলেন। অভিযানে সেই উচ্ছেদ পরিচালনা করে খালের জায়গা দখলমুক্ত করা হয়।পরবর্তীতে তালমা বাজারের ‘রিপন মিয়ার বেকারি’-তে ঝটিকা পরিদর্শন চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান জানান, সরকারি সম্পত্তি রক্ষা ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই অবস্থান। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ ও নজরদারিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।অভিযানকালে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফরিদপুরের নগরকান্দায় খালের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ, অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা

আপডেট সময় : ০১:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬