ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সমাজসেবা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত হাজী ছাইদুজ্জামান নাছিম নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা বেঁধে দিল গ্রিস এনসিপিকে এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’ বললেও ভুল হবে না: রাশেদ খান গাজীপুরে আগুনে দগ্ধ বাবা-মায়ের পর মেয়েরও মৃত্যু ফেসবুকে বিএনপি নেতা আতাউর রহমানকে নিয়ে মিথ্যে গুজব ছড়ানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক এআইয়ের প্রসারে চীনের অর্থনীতির পালে হাওয়া

ফরিদপুরের নগরকান্দায় খালের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ, অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে খালের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা একটি দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে এক বেকারি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের তালমা ব্রিজ ও তালমা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।প্রশাসন সূত্রে জানা যায়, তালমা ব্রিজ এলাকায় স্থানীয় সেলিম মৃধা দীর্ঘ দিন ধরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে একটি দোকান পরিচালনা করে আসছিলেন। অভিযানে সেই উচ্ছেদ পরিচালনা করে খালের জায়গা দখলমুক্ত করা হয়।পরবর্তীতে তালমা বাজারের ‘রিপন মিয়ার বেকারি’-তে ঝটিকা পরিদর্শন চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান জানান, সরকারি সম্পত্তি রক্ষা ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই অবস্থান। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ ও নজরদারিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।অভিযানকালে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফরিদপুরের নগরকান্দায় খালের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ, অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা

আপডেট সময় : ০১:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬