ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, দরিদ্রদের মাঝে মশারি বিতরণ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ এমপি: চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা সারাদেশে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় বকুলের বাড়ি থেকে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ ধামরাই থানার ওসির সঙ্গে নবগঠিত প্রেসক্লাব কমিটির সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা

মোঃ নাসিম স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মূসা জঙ্গী।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ।এ ছাড়া সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি, সিভিল সার্জন কার্যালয়, জেলা হাসপাতাল, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, জেলার উন্নয়ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা

আপডেট সময় : ০১:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬