ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতা- প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান ভারতে দুই বোন পাচার: ফরিদপুরে শহীদের ২০ বছরের সাজা ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ফরিদপুরে পদ্মায় ভেসে উঠল হাত-পা ও ব্লকে বাঁধা নারীর লাশ ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, যাচাই করলেন মিড ডে মিল ও পাঠদানের মান কমলনগরে মুসার বাপের সমাজে সড়ক ধস: হাজার মানুষের দুর্ভোগ, দ্রুত পরিদর্শনের আশ্বাস ইউএনওর শিবচরে হুইল চেয়ার ও টিন বিতরণ মৌলভীবাজার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান সামরিক শক্তিতে এগিয়ে থেকেও বিপাকে সৌদি, হুতির সঙ্গে বড় সংঘাতের শঙ্কা মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং?

ফরিদপুরে পদ্মায় ভেসে উঠল হাত-পা ও ব্লকে বাঁধা নারীর লাশ

ফরিদপুর প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরে পদ্মা নদীর তীর থেকে সিমেন্টের ব্লক ও ইট বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ডিক্রীরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদ্মা নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে সিঅ্যান্ডবি ঘাট নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানায়, নিহতের পরনে ম্যাক্সি ও ওড়না ছিল। তাকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ওড়নার সঙ্গে সিমেন্টের ভারী ব্লকের অংশ ও ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঅ্যান্ডবি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্ততঃ সাত দিন আগে ওই নারীকে হত্যা করে লাশ নদীতে ডুবিয়ে দেওয়া হয়। পানিতে লাশ পচে ফুলে উঠলে ইট-পাথরসহ সেটি তীরে ভেসে আসে।খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে মরদেহ অতিরিক্ত পচে যাওয়ার কারণে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে ফরিদপুর নৌ পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু বা সম্ভাব্য হত্যা মামলার প্রস্তুতিসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফরিদপুরে পদ্মায় ভেসে উঠল হাত-পা ও ব্লকে বাঁধা নারীর লাশ

আপডেট সময় : ০৪:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬