ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বাবলু শেখ গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি মোঃ বাবলু শেখ (৫৮)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে (রাত ১২:৫০ মিনিটে/শুক্রবার প্রথমাংশে) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বাবলু শেখ ফরিদপুরের নগরকান্দা থানার তারাকান্দি এলাকার মৃত আহমেদ শেখের ছেলে।এসআরবি সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নগরকান্দার তারাকান্দি এলাকার ইদ্রিস আলী মোল্যার কন্যা শিশু মাহফুজা আক্তারকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় আসামি বাবলু শেখ ও তার সহযোগীরা। দীর্ঘ সময় মাহফুজা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।এ ঘটনায় নিহত শিশুটির পিতা ইদ্রিস আলী মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-১০, কেরাণীগঞ্জ, ঢাকা তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করে।অবশেষে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং এসআরবি-৬-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে মূল আসামি বাবলু শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে এসআরবি-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বাবলু শেখ গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬