July 29, 2026, 5:42 am
শিরোনাম :
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

গলাচিপায় ​পাওনা টাকা চাওয়ায়,মারধরের শিকার বৃদ্ধ বাবা ও ছেলে

মিলন মোল্লা উপজেলা প্রতিনিধি ( গলাচিপা - পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ বাবা রহিম ফকির ( ৬০) ছেলে বাইজিত ফকির (২২) মারধর করার খবর পাওয়া গেছে।
বৃহস্পতি বার (১৬ জুলাই ) রাত আনুমানিক ৮ টার দিকে নিজ বাড়িতে গোলখালী ইউনিয়নে ৪ নম্বর ওয়াডের পূর্ব গোলখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আহত পরিবার জানায়, প্রায় ১বছর আগে নুরু ফকির, মোন্নাত ফকির, ইব্রাহিম ফকির, ইমরান ফকিরদের সাথে রহিম ফকিরের জমি বিক্রির বাবদ বায়না ৫০ হাজার টাকা দেয়।সেই পাওনা টাকা ছিল রহিম ফকিরের। রহিম ফকির পাওনা টাকা নুরু ফকির গং কাছে চাইতে গেলে বাবা রহিম ফকির ও ছেলে বায়জিদ ফকিরকে মারধর করে নুরু ফকির গ্রূপ,পরিবারের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মো.ইমরান বলেন, আমার চিকিৎসাধীনে রহিম ফকির ও বাইজিত ফকির তৃতীয় তলায় ৪ ও ৫ ভর্তি আছে। বাইজিত ফকির ডান হাত ভেঙে যায়। রহিম ফকিরের শরীরের বিভিন্ন অংশে ফুলা ও যখম রয়েছে। আহত রহিম ফকির বলেন, পাওনা টাকা চাওয়া আমাকে ও আমার ছেলেকে আমাদের একই বাড়ির নুরু ফকির, মুন্নাত ফকির, ইব্রাহিম ফকির, ইমরান ফকির এরা একত্রিত হয়ে আমাদেরকে মারধর করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত বাইজিদ ফকির বলেন, আমার বাবাকে মারধর করায় আমি তাকে ছারাতে গেলে আমাকেও মারধর করে এতে আমার একটি হাত ভেঙে যায়। আহত রহিম ফকিরের ভাই সোবাহান ফকির বলেন, আমার ভাইকে ডেকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আহত রহিম ফকিরের মেয়ে সুমা আক্তার বলেন, পাওনা টাকা চাওয়া আমার বাবা ও আমার ভাইকে মারধর করেছে। আমি এর সঠিক বিচার চাই। রহিম ফকিরের স্ত্রী মোসাম্মৎ মিনারা বেগম বলেন,আমার স্বামীকে ও আমার ছেলেকে যারা মেরেছে আমি আইনের মাধ্যমে তাদের বিচার চাই। প্রতিপক্ষ নুরু ফকির গং এর কাছে মুঠোফোনে জানতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য বাবুল হালদার ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান আবু সাইদ বলেন, দু-পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
19 July 2026

গলাচিপায় ​পাওনা টাকা চাওয়ায়,মারধরের শিকার বৃদ্ধ বাবা ও ছেলে

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra