ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুদ্রকর ইউনিয়ন বিএনপির বিশাল র্্যালী ও আনন্দ মিছিল বর্ণাঢ্য মিছিল-স্লোগানে মুখর খাগড়াছড়ি, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের সেনাবাহিনীর তুরস্ক-রাশিয়া কি সরাসরি সংঘাতে জড়াচ্ছে? মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারত

বর্ণাঢ্য মিছিল-স্লোগানে মুখর খাগড়াছড়ি, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার এলাকায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। উদ্বোধনের পরপরই নানা রঙের ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।
এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাদ্য গুদাম সংলগ্ন শহীদ জিয়ার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। পরে সেখানে বৃক্ষচারা রোপণ করা হয়।
কলাবাগান থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি চেঙ্গী স্কয়ার হয়ে শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে খাগড়াছড়ি টাউন হলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বিশেষ বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের পাশে থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি |

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বর্ণাঢ্য মিছিল-স্লোগানে মুখর খাগড়াছড়ি, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১১:৩৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬