July 31, 2026, 5:14 pm
শিরোনাম :
৩০ পেরিয়ে এসএসসি ’৯৬ ব্যাচের বিভিন্ন জেলার বর্ণাঢ্য বন্ধু উৎসব সিরাজগঞ্জে !! হিমঘরে পড়ে রয়েছে প্রায় ৫ বছর ধরে ভারতীয় নাগরিকের মরদেহ বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রা বিভাগীয় প্রথম মাসিক মিটিং আজ অনুষ্ঠিত ডেভিড ইমন গ্রেপ্তারে চট্টগ্রাম জেলা পুলিশের বড় সাফল্য কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে লাশের পরিমান প্রশাসনিক স্থবিরতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল: সুচিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা, অনিয়মের পাহাড় ভুলে স্বাক্ষর না করায় বেরোবিতে ভর্তির সুযোগ বঞ্চিত এক শিক্ষার্থী

হেরোইনসহ দুই নারী আটক

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী

পটুয়াখালী সদর থেকে পলিটেকনিক এলাকায় অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন- সুমাইয়া আক্তার ও মাহিনুর। পলিটেকনিক এলাকার অ্যাডভোকেট আখির চেম্বারের সামনে অভিযান চালিয়ে সুমাইয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাহিনুরের বাসায় অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য, সুমাইয়ার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এরপর মাহিনুরের বাসায় তল্লাশি চালিয়ে আরও ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) কমল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে আটক সুমাইয়া আক্তার পুলিশের কাছে দাবি করেছেন, অ্যাডভোকেট আখি তাকে একটি প্যাকেট দিয়ে এক নারীর কাছে পৌঁছে দিতে বলেন। ওই নারী প্যাকেটটি নেওয়ার পর সুমাইয়াকে টাকা দেন। পরে সেই টাকা তিনি অ্যাডভোকেট আখির চেম্বারে দিয়ে আসেন। তার দাবি, চেম্বারে থাকা এক ব্যক্তি পাশের বিকাশের দোকানের মাধ্যমে ওই টাকা অ্যাডভোকেট আখির কাছে পাঠিয়ে দেন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, পলিটেকনিক এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে কয়েকটি পরিবারের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। আটক দুই নারীর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।

পুলিশ জানিয়েছে, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
30 July 2026

হেরোইনসহ দুই নারী আটক

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra