ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের হামলা থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যের ৩ দেশে বাঙ্কার নির্মাণ যুক্তরাষ্ট্রের সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ অঞ্চলে বইতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ও তালিকা প্রকাশ করেছে ইসি তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ ও সরকার জানে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আমরা সহ্য করার চর্চা করি। কিন্তু আমাদের যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হয়, অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

শুক্রবার সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান। তারা কার্টুনের মতো দেখবেন, ছোট-খাটো একটি ককটেল মেরে সরু গলায় জয় বাংলা বলে পালিয়ে যায়। আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ, তারা এখন আর আওয়ামী লীগ নয়।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ, তারা এখন আর আওয়ামী লীগ না। শেখ হাসিনা আওয়ামী লীগ করতে করতে দল ধ্বংস করছে, পরিবারও ধ্বংস করছে। এখানে যারা আছে, এদেরকেও হামলে ফেলার চেষ্টা করছে।’

আগুন দেওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মেলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে।’

সন্ত্রাসীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা টলারেন্স এক্সারসাইজ করি, মানুষকে এমব্রেস করি। বাট এখানে কোনোখানে যদি আমাদের কঠোর পদক্ষেপ নিতে হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নাই। আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান বাংলাদেশে নাই। এবং সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

দেশের অগ্রগতির কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘দেশ আজকে ভালো আছে। আজকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক কূটনৈতিক নেতৃত্ব আসছে উজ্জ্বল। বাংলাদেশে আজকে ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে। বাংলাদেশে আজকে একটা সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হইছে, যে বাংলাদেশের মানুষের রাইটস, অধিকার মানে এস্টাবলিশ করতেছে। দেশে বৈদেশিক বিনিয়োগ আসতেছে, শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী আছে, যাদের মাথায়, পেটে ব্যথা হয়। এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬