July 29, 2026, 6:51 am
শিরোনাম :
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

কুমারখালীতে মাদ্রাসার নতুন ভবন উদ্ভোদন করলেন জামায়াতের এমপি আফজাল হোসেন 

মোঃ সবুজ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে রবিবার (১৯ জুলাই) এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন খোকসা-কুমারখালী আসনের জাতীয় সংসদ সদস্য আফজাল হোসেন।

উদ্বোধন শেষে তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মাদ্রাসার সুপার মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি ও কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারখালী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল আহসান শামসের, নন্দলালপুর ইউনিয়ন জামায়াতের আমীর তসলিম উদ্দিন, দাতা সদস্য নুরুল ইসলাম ইউসুফ, আবু ইউসুফ ও তোফাজ্জেল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানেই এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। নবনির্মিত ভবন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
19 July 2026

কুমারখালীতে মাদ্রাসার নতুন ভবন উদ্ভোদন করলেন জামায়াতের এমপি আফজাল হোসেন 

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra