July 29, 2026, 6:54 am
শিরোনাম :
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম,গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স প প কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান,ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর তোফাজ্জল হোসেন,
প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা,সি,ডি,ও, শ্যামল চন্দ্র রায়,সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীগণ,
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন সমন্বিত কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা এসওডি অনুযায়ী নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। আয়োজনে ডাসকো ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতায় হেকস /ইপার।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
20 July 2026

গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra