July 31, 2026, 10:12 am
শিরোনাম :
পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে লাশের পরিমান প্রশাসনিক স্থবিরতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল: সুচিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা, অনিয়মের পাহাড় ভুলে স্বাক্ষর না করায় বেরোবিতে ভর্তির সুযোগ বঞ্চিত এক শিক্ষার্থী বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

মহিউদ্দিন নেত্রকোনা, প্রতিনিধি,

৩০ জুলাই ২০২৬ মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে নেত্রকোণা জেলা পুলিশ। দুর্গাপুরে সফল অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
​বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দুর্গাপুর উপজেলার বাগিটাপাড়া এলাকায় দুর্গাপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই সফল অভিযান পরিচালনা করে।
​পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। বাগিটাপাড়া এলাকার আব্দুল জলিল ড্রাইভারের বাড়ির গোয়ালঘরে অত্যন্ত সতর্কতার সাথে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় লুকানো ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা।
​এই সাঁড়াশি অভিযানে আটককৃতরা হলেন—দুর্গাপুর উপজেলার কাচারীমোড় গ্রামের শফিকুল ইসলাম (৫৬) এবং বাগিটাপাড়া গ্রামের নাজমুন নাহার খানম (২৩)।
​সাহসী ও পেশাদার এই পুলিশি অ্যাকশনের বিষয়ে দুর্গাপুর থানা ও জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের মতো সামাজিক অভিশাপের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক আইনি প্রক্রিয়া চলছে এবং মূল হোতা পলাতক আব্দুল জলিলকে দ্রুত আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সচেতন জনগণ প্রশাসনের এমন দৃঢ় ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
30 July 2026

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra