July 30, 2026, 6:20 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

মহিউদ্দিন,​নেত্রকোণা প্রতিনিধি:

​নেত্রকোণা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৭৫টি কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ​পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে নেত্রকোণা মডেল থানার এস.আই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার পূর্ব বাংলা শান্তি ফিলিং স্টেশনের পাশের সড়কে অভিযান চালায়। এ সময় সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকা থেকে ২৫টি প্লাস্টিকের বস্তায় থাকা মোট ৭৫টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। ​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,​সোলাইমান আহাম্মদ (২৩): সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কাশেম মিয়ার ছেলে। ​সানি (১৯): একই উপজেলার রুহী নয়াপাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। ​পুলিশ আরও জানায়, জব্দকৃত ২৫টি বস্তার প্রতিটিতে তিনটি করে WOOLSPUN Creta Super Soft Mink Blanket ব্র্যান্ডের বিভিন্ন রঙের কম্বল ছিল। প্রতিটি কম্বলের আনুমানিক মূল্য ২ হাজার টাকা হিসেবে মোট জব্দকৃত কম্বলের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। ​ঘটনাটি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা কম্বলগুলো বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। ​এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(বি) ধারায় মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
25 July 2026

নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra