July 30, 2026, 7:15 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি মো. ইসলাম উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, উপজেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রফিকা বেগম এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। সমাজে ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা বড় ঘটনা না ঘটে, সে জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া এলাকাভিত্তিক কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
29 July 2026

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra