July 31, 2026, 9:15 am
শিরোনাম :
পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে লাশের পরিমান প্রশাসনিক স্থবিরতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল: সুচিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা, অনিয়মের পাহাড় ভুলে স্বাক্ষর না করায় বেরোবিতে ভর্তির সুযোগ বঞ্চিত এক শিক্ষার্থী বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে

হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাত ৮টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এই অভিযোগ দায়ের করে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুর ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওয়ানা হন নাহিদ ইসলাম। বিকেল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারোয়ার আলমসহ এনসিপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশকে ঠেলে গাড়িবহর সামনে এগিয়ে নেন নেতাকর্মীরা।

কিছুদূর যাওয়ার পর বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছালে পুলিশের বাধায় আবারও বহরটি আটকে যায়। তখন নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে সড়কে বসে পড়েন। পরবর্তীতে দীর্ঘ আলোচনার পর পুলিশ এনসিপি নেতাদের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করার অনুমতি দিলে তারা সেখানে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
30 July 2026

হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra