July 29, 2026, 6:58 am
শিরোনাম :
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মহাসড়কে ভুক্তভোগীদের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।

শুক্রবার বিকালে ভুক্তভোগীরা মহাসড়কে গড়াগড়ি খেয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের অভিযোগ, ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মুরাদ বেপারী ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে কয়েক শতাধিক পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন।

বিক্ষোভে কিছু সময়ের জন্য ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
24 July 2026

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মহাসড়কে ভুক্তভোগীদের বিক্ষোভ

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra