ফুলবাড়ী উপজেলার উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ পালিত

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা দুই নম্বর আলাদিপুর ইউনিয়নের প্রতি বছর ন্যায় এবারও উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ পালিত হয়েছে,মা সমাবেশ উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে প্রাইজ বিতরণ করা হয়, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুলের সকল শিক্ষকবৃন্দ স্কুল কমিটির সদস্যবৃন্দ সাংবাদিক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মানসম্পন্ন লেখাপড়া পাশাপাশি অভিভাবকদের মাঝে সচেতন মূলক বক্তব্য প্রদান করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কমিটির সাবেক সভাপতি নুর ইসলাম,কমিটির সকল সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সহকারি মহিলা শিক্ষিকা ইসমোতারা বেগম ,শিক্ষক মোঃজসিম উদ্দিন, মহিলা শিক্ষিকা সেবেদিতা রানী সাংবাদিক মাহাবুর ইসলাম মোঃ নাজমুল বাবু এলাকার গণ্যমান্য ব্যক্তি, ও শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন।




















