July 29, 2026, 7:05 am
শিরোনাম :
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

বগুড়ায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ২ জন আটক

সুব্রত ঘোষ, বগুড়াঃ

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ২ জন কে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার ফাপোড় পূর্বপাড়া গ্রামে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বুধবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটকরা হলেন বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নের ফাপোড় পূর্বপাড়া গ্রামের আজিজুল সোনারের ছেলে আলমগীর হোসেন ও মৃত আকবর আলীর ছেলে শহিদুল ইসলাম। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন ও একই এলাকার মৃত লাল চান ফকিরের ছেলে মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।
জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। এই সুযোগে অভিযুক্তরা ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, নির্যাতনের শিকার নারী প্রায় ৩ মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি ভুক্তভোগী নারীর স্বামী জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর তার স্ত্রীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখতে পেলে তাকে জিজ্ঞাসা করলে তিনি ঘটনা খুলে বলেন। পরে পুলিশে বিষয়টি জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। এদিকে স্থানীয় জনগন অভিযুক্তদের আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
22 July 2026

বগুড়ায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ২ জন আটক

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra