ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মাদারীপুর (শিবচর) প্রতিনিধি :
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মাদারীপুরের শিবচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় শিবচরের সর্বসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান একজন বিনয়ী, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে গত প্রায় এক বছর ধরে শিবচরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মকালীন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় ছিল এবং তিনি অন্যায়ের সঙ্গে আপস না করে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, তাঁর আকস্মিক বদলির আদেশ শিবচরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক গতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাকে এভাবে দ্রুত বদলি করায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, সরকারি বিধি অনুযায়ী একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্ধারিত কর্মকাল পূর্ণ হওয়ার সুযোগ থাকলে এইচ এম ইবনে মিজানকে ততদিন শিবচরে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক। এতে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।
মানববন্ধনে উপস্থিত কয়েকজন অভিযোগ করেন, কিছু কুচক্রী মহলের প্রভাবের কারণে তাঁর আকস্মিক বদলির আদেশ হয়ে থাকতে পারে।
মানববন্ধন থেকে একটাই দাবি উঠে আসে শিবচরের উন্নয়নের ধারাবাহিকতা ও জনস্বার্থ বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের বদলি আদেশ পুনর্বিবেচনা করে তাঁকে শিবচরে বহাল রাখা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬