ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী মূল বিষয়গুলো নিয়েই বিভক্তি, অধরাই থাকছে জলবায়ু চুক্তি বিশ্বদরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে নিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে রাসপূর্ণিমার পুণ্যস্নান ইরানের হামলা থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যের ৩ দেশে বাঙ্কার নির্মাণ যুক্তরাষ্ট্রের সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ অঞ্চলে বইতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ও তালিকা প্রকাশ করেছে ইসি তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প

সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে রাসপূর্ণিমার পুণ্যস্নান

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের সাগরপাড়ে শরণখোলা রেঞ্জের দুবলার চরে আগামীকাল রবিবার থেকে শুরু হবে তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। তবে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাসপূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের লোনাজলে স্নান করলে পাপমোচন ও মঙ্গল লাভ হয়। শতবর্ষের বেশি সময় ধরে দুবলার চরে এই ধর্মীয় আয়োজন হয়ে আসছে। ১৯২৩ সালে সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরে সাগরের জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা করেন।

বন বিভাগ জানিয়েছে, এবার শুধু সনাতন ধর্মাবলম্বীরাই রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে পারবেন। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় ২০২১ সাল থেকে ঐতিহ্যবাহী রাসমেলা বন্ধ রয়েছে। এবারও মেলার আয়োজন করা হচ্ছে না।

পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। এসব পথে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, রাসপূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে আবেদন করা সব পুণ্যার্থীকে দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহারসহ বন বিভাগের সব নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি আরও জানান, পুণ্যার্থীদের নৌযানগুলো দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দলবদ্ধভাবে যাতায়াত করবে। নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। নৌযানে স্টিকার ও সিরিয়াল নম্বরের পাশাপাশি পুণ্যার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে দেওয়া হয়েছে নির্দিষ্ট টোকেন। তাঁদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র রাখাও বাধ্যতামূলক।

এ ছাড়া বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম বহন করা যাবে না। এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে রাসপূর্ণিমার পুণ্যস্নান

আপডেট সময় : ০৬:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬