ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজকের নামাজের সময়সূচি মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চলকে ভারতের দেখাল আফগানিস্তান, ক্ষুব্ধ ইসলামাবাদ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র বৈঠক অনুষ্ঠিত সৌদির অস্ত্রবাহী ট্রাকে হুতির হামলা, রিয়াদের কড়া হুঁশিয়ারি ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুরে নষ্ট হচ্ছে সরকারী গুরুত্বপূর্ণ দলিল পত্র গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইমাম-শিক্ষক নিহত ফরিদপুরের সালথায় দুইগ্রুপের সংঘর্ষে ২০ জন আহত আজকের নামাজের সময়সূচি

ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ঘটনার পর ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় ওয়াসিম মিয়া নামের এক ব্যক্তির মাদক সেবন ও অসদাচরণের প্রতিবাদ করেন স্থানীয় যুবক আলমগীর হোসাইন। এ নিয়ে ওয়াসিমের সঙ্গে আলমগীরের বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত বুধবার (১৯ আগস্ট) রাতে দেশীয় অস্ত্র নিয়ে আলমগীর হোসাইনের বসতবাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বাড়ির সীমানাপ্রাচীর ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তি আবারও বাড়িতে এসে ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এতে পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত ওয়াসিমের মোবাইল ফোনে ফোন দিলে তার স্রী ফোন রিসিভ করে জানান, মাদকের ঘটনাটি সত্য নয়। দীর্ঘদিন তাদের ঘরে আলমগীরের টিনের চালের বৃষ্টির পনি গেলে তারা বাঁধা নিষেধ করেন। তাদের দাবী দীর্ঘদিন বাঁধা নিষেধের পরও বৃষ্টির পানির ব্যবস্থা না করায় মাদকের ঘটনা উল্লেখ করে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান ঘটনায় অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ

আপডেট সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬