ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজকের নামাজের সময়সূচি মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চলকে ভারতের দেখাল আফগানিস্তান, ক্ষুব্ধ ইসলামাবাদ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র বৈঠক অনুষ্ঠিত সৌদির অস্ত্রবাহী ট্রাকে হুতির হামলা, রিয়াদের কড়া হুঁশিয়ারি ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুরে নষ্ট হচ্ছে সরকারী গুরুত্বপূর্ণ দলিল পত্র গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইমাম-শিক্ষক নিহত ফরিদপুরের সালথায় দুইগ্রুপের সংঘর্ষে ২০ জন আহত আজকের নামাজের সময়সূচি

যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের সেনাবাহিনীর

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজারের বেশি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেখারচি সোমবার দেওয়া এক বক্তব্যে এ দাবি করেন।

তাঁর ভাষ্য, যুদ্ধ চলাকালে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে থাকা গোয়েন্দা কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও কয়েকশ সেনা নিহত এবং কয়েক হাজার সেনা আহত হয়েছেন। তবে এসব হতাহতের তথ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোপন রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, আফগানিস্তান ও ইরাকে মার্কিন সেনা নিহত হওয়ার তথ্যও যুক্তরাষ্ট্র কয়েক বছর পর্যন্ত গোপন রেখেছিল।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সমালোচনা করে শেখারচি বলেন, মার্কিন সেনাবাহিনী হলো ‘হলিউড আর প্রোপাগান্ডা আর্মি’। তাঁর অভিযোগ, মুসলিম দেশগুলো থেকে লুট করাই তাদের কাজ।

ইরানের এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে—এমন দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশ এখন বুঝতে পেরেছে যে, মার্কিন সামরিক শক্তি তাদের হামলা থেকে রক্ষা করতে পারবে না। এ কারণে দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর থেকে আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালি নিয়েও সতর্কবার্তা দিয়েছেন শেখারচি। তিনি বলেন, ‘হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ড হিসেবে শুধুমাত্র স্বপ্নেই ভাবতে পারবে যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্ট।’

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়ার কথা বলেছেন।

উল্লেখ্য, আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

সূত্র: প্রেস টিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের সেনাবাহিনীর

আপডেট সময় : ১১:১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬