ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত ইপিআই’র মধ্যে উত্তেজনা অফিসে তালা বোয়ালমারীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ জিয়ানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্র চৌদ্দগ্রাম সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সাহিত্য সংগঠন গাংচিলের সাপ্তাহিক সাহিত্য আসর , ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা খুন আহত দুই বগুড়া জেলার আদমদীঘিতে পাচারের উদ্দেশ্যে ১৭৬৫ বস্তা সার মজুত গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল-জরিমানা

দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত ইপিআই’র মধ্যে উত্তেজনা অফিসে তালা

আদমদীঘি প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুপচাঁচিয়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর মধ্যে উত্তেজনার জের ধরে ইপিআই এর অফিস কক্ষে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রফিকুল ইসলাম জানান, তাকে সম্প্রতি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পদে বদলি করা হয়েছে। তার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাহিনুর ইসলামকে নিজ বেতনে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর যোগদান করার আদেশ দেওয়া হয়েছে। তিনি এখনও দায়িত্ব হস্তান্তর করেননি। ঘটনার দিন গত সোমবার মাসিক রিপোর্ট প্রদানের জন্য তার অফিসে গেলে দেখেন তার তালাবদ্ধ অফিস কক্ষে আরও একটি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নবাগত ইপিআই সাহিনুর ইসলাম তালা ঝুলিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

গত মঙ্গলবার এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান জানান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রফিকুল ইসলামকে বদলি ও স্বাস্থ্য সহকারী সাহিনুর ইসলামকে নিজ বেতনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর যোগদান করার আদেশ প্রদান করায় দু’জনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। টেকনোলজিস্ট (ইপিআই) এর অফিসটি একটি গুরুত্বপূর্ণ অফিস কক্ষ। এখানে মূল্যবান ভ্যাকসিন রয়েছে। দুজনের মধ্যে উত্তেজনার কারণে ভ্যাকসিনগুলো নিরাপত্তার স্বার্থে নবাগত ইপিআই সাহিনুর ইসলাম অফিস কক্ষে পৃথক একটি তালা দিয়ে চাবি তার হেফাজতে রেখেছে। বর্তমানে দু’জনের কাছে দুটি তালার চাবি রয়েছে। এরই মাঝে তিনি কর্তৃপক্ষের নির্দেশে ইপিআই রফিকুল ইসলামকে আদমদীঘিতে যোগদানের জন্য ছাড়পত্র দিয়েছেন। অপর দিকে সাহিনুর ইসলামকে ইপিআই পদে যোগদান করে নিয়েছেন। উভয়ের উপস্থিতিতে অফিস কক্ষের তালা খুলে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত ইপিআই’র মধ্যে উত্তেজনা অফিসে তালা

আপডেট সময় : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬