ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজকের নামাজের সময়সূচি ২০২৭ সালের হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়ল শিবচর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময় মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে ২৪ ঘণ্টায় তৃতীয় সৌদি ড্রোন ভূপাতিত করলো ইয়েমেনি বাহিনী আরও ৪ সংসদীয় কমিটি গঠন বাড্ডা জাগরণী সংসদে ২৪ ঘণ্টা জুয়া বাণিজ্য সহ সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারীতে সাতৈর-ডোবরা সড়কের  বেহাল দশা বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি গোমস্তাপুরে ছেলের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা দিলেন ইউএনও চন্দ্রগঞ্জে প্রধান শিক্ষক কামালের বিরুদ্ধে শিক্ষক নিগ্রহ ও উত্ত্যক্তের অভিযোগ গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

আরও ৪ সংসদীয় কমিটি গঠন

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটি গঠন করা হয়।

প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রস্তাবগুলো কণ্ঠভোটে গৃহীত হয়। পরে পিটিশন কমিটির সদস্যদের মনোনয়ন দেওয়া হয়।

নতুন চারটি নিয়ে এ পর্যন্ত ৪০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩১টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নয়টি সংসদবিষয়ক কমিটি।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি সংসদবিষয়ক কমিটি।

এদিন কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটির সভাপতি হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। এ কমিটিতে প্রথমে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সদস্য রাখা হয়েছিল। তখন এ নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ মনি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মধ্যে আলোচনা হয়। পরে বিরোধীদলীয় নেতার আপত্তির পর গাজী নজরুলের নাম বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

আরও ৪ সংসদীয় কমিটি গঠন

আপডেট সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬