ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজকের নামাজের সময়সূচি মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চলকে ভারতের দেখাল আফগানিস্তান, ক্ষুব্ধ ইসলামাবাদ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র বৈঠক অনুষ্ঠিত সৌদির অস্ত্রবাহী ট্রাকে হুতির হামলা, রিয়াদের কড়া হুঁশিয়ারি ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুরে নষ্ট হচ্ছে সরকারী গুরুত্বপূর্ণ দলিল পত্র গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইমাম-শিক্ষক নিহত ফরিদপুরের সালথায় দুইগ্রুপের সংঘর্ষে ২০ জন আহত আজকের নামাজের সময়সূচি

মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চলকে ভারতের দেখাল আফগানিস্তান, ক্ষুব্ধ ইসলামাবাদ

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে নতুন প্রোমো ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভিডিওটিতে ভারতের মানচিত্রের অংশ হিসেবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ও গিলগিট-বালতিস্তানকে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান।আগামী ১৩ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লিতে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের সিরিজ শুরু হওয়ার কথা। এর আগে রবিবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সিরিজটির প্রোমো ভিডিও প্রকাশ করে এসিবি।সিএনএন-নিউজ১৮কে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওতে ব্যবহৃত মানচিত্র নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উদ্বেগ জানিয়েছে। বিষয়টি নিয়ে ইসলামাবাদ চাইলে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা তুলতে পারে বলে সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।এরই মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে। সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলাসহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)কে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। দেশটির অভ্যন্তরে সংঘটিত বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার জন্যও টিটিপিকে দায়ী করে আসছে ইসলামাবাদ।সিরিজের প্রোমো ভিডিওর সঙ্গে একটি বার্তাও প্রকাশ করেছে এসিবি। সেখানে ভারত ও আফগানিস্তানের আসন্ন সিরিজকে দুই দেশের মধ্যে নতুন করে সংযোগ তৈরির উপলক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে।বার্তায় বলা হয়েছে, ‘একটি সিরিজ যা আবারও দুটি দেশকে একসঙ্গে নিয়ে আসবে।’ ম্যাচগুলোকে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ক্রিকেটের প্রতি ভালোবাসার মিলনস্থল হিসেবেও বর্ণনা করা হয়েছে।এসিবির পোস্টে আরও বলা হয়, ‘এগুলো শুধু ম্যাচ নয়। এগুলো আবেগ, উত্তেজনা আর গুরুত্বের মুহূর্ত, যেখানে আফগানআতালান মাঠে নামবে দেশের কোটি মানুষের আশা আর গর্ব নিয়ে।’আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূত্র : নিউজ১৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চলকে ভারতের দেখাল আফগানিস্তান, ক্ষুব্ধ ইসলামাবাদ

আপডেট সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬