ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, দরিদ্রদের মাঝে মশারি বিতরণ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ এমপি: চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা সারাদেশে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় বকুলের বাড়ি থেকে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ ধামরাই থানার ওসির সঙ্গে নবগঠিত প্রেসক্লাব কমিটির সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ এমপি: চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান

নাজিম বকাউল,ফরিদপুর
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে সর্বস্ব হারানো অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ত্রাণ তহবিলের আওতায় এসব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত কয়েকশত পরিবারের হাতে এই সহায়তা সোপর্দ করেন।ত্রাণ বিতরণকালে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “ফরিদপুরের চর এলাকার মানুষের সাথে আমার মরহুম পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুগভীর আত্মিক সম্পর্ক ছিল। তিনি মৃত্যুর আগে চরের মানুষের সেবা ও সুরক্ষার দায়িত্ব আমার ওপর সঁপে গেছেন। এই চরাঞ্চলের মানুষ যখনই কোনো বিপদে পড়েছে, আমাদের পরিবার সবসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে।”এ সময় নদীভাঙনের স্থায়ী সমাধানের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি আরও বলেন, “গত এক দশকে যদি এসব ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত এলাকায় টেকসই নদীশাসন এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হতো, তবে আজ চরাঞ্চলের মানুষকে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। আমরা দ্রুত সময়ের মধ্যে পদ্মার নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল এবং নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশ শেষে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে নদীভাঙনে ভিটেমাটিহারা পরিবারগুলোর সদস্যদের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাল এবং পুনর্বাসনের জন্য নগদ অর্থ তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ এমপি: চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান

আপডেট সময় : ০১:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬