July 31, 2026, 6:29 pm
শিরোনাম :
নরসিংদীর আলতাফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার শিবপুরে সচেতন মহলের প্রতিবাদ দারিদ্র্য আর একাকিত্ব জয় করে চ্যাম্পিয়ন সাঁওতাল কিশোরী, অবশেষে খুঁজে পেল মাকে ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৩০ পেরিয়ে এসএসসি ’৯৬ ব্যাচের বিভিন্ন জেলার বর্ণাঢ্য বন্ধু উৎসব সিরাজগঞ্জে !! হিমঘরে পড়ে রয়েছে প্রায় ৫ বছর ধরে ভারতীয় নাগরিকের মরদেহ বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রা বিভাগীয় প্রথম মাসিক মিটিং আজ অনুষ্ঠিত ডেভিড ইমন গ্রেপ্তারে চট্টগ্রাম জেলা পুলিশের বড় সাফল্য কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

৩০ পেরিয়ে এসএসসি ’৯৬ ব্যাচের বিভিন্ন জেলার বর্ণাঢ্য বন্ধু উৎসব সিরাজগঞ্জে !!

রাশেদ লাল,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ’৯৬ ব্যাচের বন্ধু উৎসব। তিন দশক পেরিয়ে শৈশব-কৈশোরের সহপাঠীরা এক ছাদের নিচে মিলিত হয়ে স্মৃতিচারণ, আনন্দ-উল্লাস ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
৩০ বছর পেরিয়ে সিরাজগঞ্জে এসএসসি ’৯৬ ব্যাচের বর্ণাঢ্য বন্ধু উৎসব!!

যৌবনের সুতোয় বাঁধা আছে প্রাণ, বন্ধু তুই আজও ভেতরের টান এই শ্লোগান সামনে রেখে
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বন্ধু উৎসব উদযাপন করা হয়।

র‌্যালি শেষে প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে নির্মল সম্পর্কগুলোর একটি। কর্মব্যস্ত জীবনে এমন মিলনমেলা শুধু স্মৃতিকে ফিরিয়ে আনে না, পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকেও আরও শক্তিশালী করে। এই বন্ধন আগামী প্রজন্মের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুব হোসেন তালুকদার এবং মরহুম আব্দুর গফুর স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেলিম বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারাবাংলার নিউজ এডিটর, বিশিষ্ট সাংবাদিক প্রতীক মাহমুদ। আরও বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক আশরাফুল আলম আলীম, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, মাজহার মিলন, গোলাম কিবরিয়া বরাদ, ফরিদুল ইসলাম ফরিদ, সুমন সরকার, মাহবুবুর রহমান মিয়া, হারুন অর রশিদ, হাজী হাফিজ, জলিমনি, ডাঃ পারভেজ রায়হান ও শাহীন হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ঢাকা ও সিরাজগঞ্জের শিল্পীদের যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা, ঝুড়িবল খেলা স্মৃতিচারণ, আনন্দঘন আড্ডা এবং ফানুস ও আতশবাজির বর্ণিল আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো উৎসব। অনুষ্ঠানে নিবন্ধিত ২৯৯ জন বন্ধুসহ প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে দিনব্যাপী মিলনমেলা পরিণত হয় আবেগ, ভালোবাসা ও আজীবনের বন্ধুত্বের এক স্মরণীয় উৎসবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
31 July 2026

৩০ পেরিয়ে এসএসসি ’৯৬ ব্যাচের বিভিন্ন জেলার বর্ণাঢ্য বন্ধু উৎসব সিরাজগঞ্জে !!

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra