ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চ্যালেঞ্জিং টার্গেট, ধীরে এগোচ্ছে টাইগাররা ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল ফেসবুকে অপপ্রচার ছড়াচ্ছে বিএনপি’র নেতা আতাউর রহমান চেয়ারম্যান ও তার নেতাকর্মীর বিরুদ্ধে বড় বড় শহরগুলোর স্কুলের ১০ টির মধ্যে ৯টির আশপাশেই অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি: ইউনিসেফ দেশে ই-বর্জ্য থেকে ৫০ কোটি ডলারের মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব: গবেষণা ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী কেরানীগঞ্জের উন্নয়ন চলতেই থাকবে” চর সোনাকান্দায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য – আমান উল্লাহ আমান চর সোনাকান্দা প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন 4 – ফাইনাল ম্যাচ আজ শিবচরের শিরুয়াইলে নূরুল ইসলাম খলিফার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা,জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যাশা দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ আজ, যোগ দেবেন মমতা

চ্যালেঞ্জিং টার্গেট, ধীরে এগোচ্ছে টাইগাররা

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিম্বাবুয়ে ৫০ ওভারে করেছিল ২৭১ রান। টিম টাইগার্সের বর্তমান পারফরম্যান্স বিবেচনায় স্কোরটা বেশ চ্যালেঞ্জিং বটে।তাই লক্ষ্য তাড়া করতে নেমে রয়েসয়ে খেলার চেষ্টাই করেছে তানজিদ হাসানরা। তারপরও পাওয়ার প্লে শেষ করতে ২ উইকেট হারায় বাংলাদেশ।ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের লক্ষ্যে নেমে তানজিদ হাসান তামিম চার মেরে ইনিংস শুরু করেছিলেন। পরের ওভারে আরও দুটি। চতুর্থ ও ষষ্ঠ ওভারে জোড়া বাউন্ডারি হাঁকালেন বাংলাদেশের ওপেনার।সপ্তম ওভারে সৌম্য সরকারের বিদায়ে ৪৭ রানের জুটিতে ৩০ রান করে অবদান রাখেন তানজিদ। ১৭ বলে ৯ রান করে ব্লেসিং মুজারাবানির শিকার হন সৌম্য। ক্যাচ তুলে দেন স্লিপে। তারপর রানের গতি কিছুটা কমে যায়।পাওয়ার প্লের শেষ ও দশম ওভারে নিজের প্রথম ছক্কা মারেন তানজিদ। এক বল বিরতি দিয়ে চার। হাফ সেঞ্চুরির খুব কাছে ছিলেন তিনি। কিন্তু নিয়ামহুরির বলে বদলি ফিল্ডার বার্লের ক্যাচ হন। ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তানজিদ। ৩৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৪৬ রান করেন তিনি।পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে করেছে ৬৬ রান। নাজমুল হোসেন শান্ত নেমে ৯ বল খেলে মাত্র চার রান করে জিম্বাবুয়ের তৃতীয় শিকার হন। ৬৮ রানে নেই তিন উইকেট। এরপর আঠারো ওভার ছোঁয়ার আগেই ৯৭ রানে আরও এক উইকেট হারায় বাংলাদেশ, সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

চ্যালেঞ্জিং টার্গেট, ধীরে এগোচ্ছে টাইগাররা

আপডেট সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬