উল্লাপাড়ায় প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগস্ট সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা শিল্পকলা একাডেমিতে এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে দৈনিক করতোয়ার সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান,বিজ্ঞান কলেজের অধ্যাক্ষ জনাব মোঃ রোটারিয়ান ড. আব্দুস সাত্তার,হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সিরাজুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মজিদ,রিমঝিম কচি-কাঁচা মেলার ভারপ্রাপ্ত পরিচালক ও ইত্তেফাকের প্রতিনিধি এ আর জাহাঙ্গীর হোসেন,দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার ও চ্যানেল এইচডি ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,সাবেক পৌর মেয়র মোঃ বেলাল হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পকলা একাডেমির শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সময়ে বক্তারা অনুষ্ঠানটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,সৃষ্টি ও সাহিত্যের নানা দিক তুলে ধরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের আশাবাদ ব্যক্ত করেছেন।











