ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সারাদেশে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় বকুলের বাড়ি থেকে ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ ধামরাই থানার ওসির সঙ্গে নবগঠিত প্রেসক্লাব কমিটির সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ডেইলি বাংলাদেশ ডায়েরির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক মোঃ আল আমিন সরকারকে সম্মাননা ফরিদপুরের নগরকান্দায় খালের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ, অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল

ফরিদপুর প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর শহরে গভীর রাতে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকায় এই মিছিল বের হয়। পরবর্তীতে মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়।

জানা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নিজস্ব ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে রাতের অন্ধকারে সড়কে রিয়ানের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মীকে মশাল জ্বালিয়ে মিছিল করতে দেখা যায়।

মঙ্গলবার ঘটনার বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মশাল মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা স্থান ত্যাগ করায় কাউকেই সেখান থেকে আটক করা সম্ভব হয়নি।

ওসি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সজাগ অবস্থানে রয়েছে। ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল

আপডেট সময় : ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬