ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চ্যালেঞ্জিং টার্গেট, ধীরে এগোচ্ছে টাইগাররা ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল ফেসবুকে অপপ্রচার ছড়াচ্ছে বিএনপি’র নেতা আতাউর রহমান চেয়ারম্যান ও তার নেতাকর্মীর বিরুদ্ধে বড় বড় শহরগুলোর স্কুলের ১০ টির মধ্যে ৯টির আশপাশেই অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি: ইউনিসেফ দেশে ই-বর্জ্য থেকে ৫০ কোটি ডলারের মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব: গবেষণা ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী কেরানীগঞ্জের উন্নয়ন চলতেই থাকবে” চর সোনাকান্দায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য – আমান উল্লাহ আমান চর সোনাকান্দা প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন 4 – ফাইনাল ম্যাচ আজ শিবচরের শিরুয়াইলে নূরুল ইসলাম খলিফার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা,জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যাশা দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ আজ, যোগ দেবেন মমতা

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। ব্যাটারদের তালিকায় এগিয়েছেন সোবহানা মোস্তারি। একই সঙ্গে ব্যাটার ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারের।

মঙ্গলবার মেয়েদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে তিন ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। এর ফলে দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৭তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন রাবেয়া খান, ২০তম স্থানে। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করার পথে ৩ উইকেট নিয়েও দুই ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন নাহিদা আক্তার। অন্যদের অবনতির কারণে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন সুলতানা খাতুন। এই তালিকার শীর্ষে আগের মতোই ভারতের শ্রী চারানি।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৪২ বলে একটি ছক্কা ও দুটি চারে ৪০ রান করেন সোবহানা। এর ফলে এক ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম স্থানে উঠেছেন তিনি।

স্বর্ণাও পেয়েছেন দ্বিমুখী উন্নতি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে একটি ছক্কা ও তিনটি চারে অপরাজিত ৩১ রান করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যৌথভাবে ৫৪তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে রাবেয়া খানের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে আছেন স্বর্ণা। এই তালিকার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০ রান করা নিগার দুই ধাপ পিছিয়ে ২২তম স্থানে নেমেছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

এদিকে র‍্যাঙ্কিংয়ের তিন বিভাগেই ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ৪৮ রান করে ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই ষষ্ঠ স্থানে আছেন তিনি।

ওই ম্যাচে ১ উইকেট নেওয়ায় বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠেছেন আতাপাত্তু। সেখানে তাঁর রেটিং পয়েন্ট ৫২২। অলরাউন্ডারদের তালিকায় ৪০৫ পয়েন্ট নিয়ে আগের মতোই তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার এই তারকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

আপডেট সময় : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬