ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ডিবির এসআই আবু ইউসুফ চরফ্যাশনে আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক আটক সহকর্মী ও ঊর্ধ্বতনদের ভালোবাসায় সিক্ত: প্রধান সহকারী আবু কাউছারের বদলিজনিত বিদায় সংবর্ধনা ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চৌদ্দগ্রামে ইউএনও-ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে কারা নির্যাতিত নেতা মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করায় রংপুরে হিমাগার ঘেরাও সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে খুলনা আহছানউল্লাহ কলেজকে জাতীয়করণ দাবীতে মানববন্ধন কর্মসূচি রংপুরে সাংবাদিক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন

টেস্ট র‌্যাংকিং এ মুশফিকের উন্নতি, শান্তর অবনতি

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অন্যদিকে অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বোলিংয়ে দুই ধাপ পিছিয়েছেন তাইজুল ইসলাম, তবে নিজের অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে মুশফিক এখন ১৬ নম্বরে। আগের অবস্থান থেকে এক ধাপ উন্নতি করেছেন তিনি। বিপরীতে শান্ত এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ২১ নম্বরে। বাংলাদেশের আরেক ব্যাটার লিটন দাস অবশ্য নিজের অবস্থান ধরে রেখেছেন। তিনি রয়েছেন ৩৪ নম্বরে।

টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের জন্য স্বস্তির পাশাপাশি হতাশাও আছে। দুই ধাপ অবনতি হয়ে তাইজুল ইসলাম নেমে গেছেন ১৫ নম্বরে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ২৩ নম্বর অবস্থানেই অপরিবর্তিত আছেন।

বাংলাদেশিদের বাইরে টেস্ট র‍্যাংকিংয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অদলবদল হয়েছে। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, তিনে নেমে গেছেন জো রুট।

টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তবে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন ইংল্যান্ডের অলি রবিনসন। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ছয় ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন পাঁচ নম্বরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

টেস্ট র‌্যাংকিং এ মুশফিকের উন্নতি, শান্তর অবনতি

আপডেট সময় : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬