July 30, 2026, 9:16 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বাদ মাগরিব শরীয়তপুর শহরের কোর্ট এলাকায় শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক ও হালকা যান পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক ও হালকা যান পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা ইজিবাইক ও হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি সরদার একেএম চাঁন মিয়া, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সহ-সাধারণ সম্পাদক ইয়ার খান, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমান হোসেন মাদবর, দপ্তর সম্পাদক আলী আহম্মেদ ঢালী, সহ-সাধারণ সম্পাদক রুবেল মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীনন কালুর আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু দীর্ঘদিন ধরে শরীয়তপুরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
27 July 2026

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra