July 29, 2026, 5:49 am
শিরোনাম :
ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির মৃত্যুদণ্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সফিকুর রহমান কিরন এমপি’র কঠোর হুঁশিয়ারি বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২ বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্ত নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর করা হয়েছে। এসময় হাসপাতালের নতুন ভবন চত্ত্বরে ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। হাসপাতালের বিভিন্ন সংকট নিরসনের আশ্বাস দিয়ে এসময় সংসদ সদস্য মমতাজ আলো বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে যেসব সরঞ্জাম ও লোকবলের সংকট রয়েছে, তা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে। এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য মমতাজ আলো হাসপাতালের নতুন ভবন চত্ত্বরে ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
28 July 2026

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra