July 30, 2026, 9:15 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

ইরানি হামলায় হতাহত সেনাদের সংখ্যা লুকাচ্ছে যুক্তরাষ্ট্র?

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক

ইরান যুদ্ধে নিজেদের সেনা হতাহতের সঠিক তথ্য গোপন করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে। সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী পত্রিকা ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য ফাঁস করেছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মার্কিন সামরিক ঘাঁটিতে ঘটে যাওয়া বেশ কয়েকটি হামলার খবর ধামাচাপা দিয়েছে মার্কিন প্রশাসন।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, সম্প্রতি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় দুই সৈন্য নিহত, চারজন আহত এবং একজন নিখোঁজ হওয়ার পাশাপাশি অন্যান্য হামলাগুলোতে অন্তত কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কেবল সেনা হতাহতই নয়, গত সপ্তাহের দফায় দফায় হামলায় মার্কিন বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ হেলিকপ্টারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বার্তা সংস্থা ডিসিএএস-এর হিসাব টেনে সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত ইরান যুদ্ধে চার শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন। তথ্য গোপনের বিষয়ে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, যুদ্ধ চলাকালীন সেনা আহতের রিয়েল-টাইম তথ্য মিডিয়ার সামনে আনা মানে শত্রুপক্ষকে সরাসরি সহায়তা করা। তিনি পেন্টাগনের বিরুদ্ধে ওঠা তথ্য গোপনের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তবে জুনের মাঝামাঝি হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার পর আবারও সংঘাত তীব্র রূপ নিয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফের ইরানের ওপর হামলা জোরদার করেছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ওয়াশিংটন, তবে পেন্টাগনের এই নীরবতা মার্কিন সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও ধোঁয়াশার সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
21 July 2026

ইরানি হামলায় হতাহত সেনাদের সংখ্যা লুকাচ্ছে যুক্তরাষ্ট্র?

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra