July 29, 2026, 4:44 am
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার গাজীপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ কাভার্ড ভ্যান সিটি কর্পোরেশনের পথে কক্সবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ! মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ নওগাঁয় ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চুরির অভিযোগে নারীকে নির্যাতনের অভিযোগ, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতির বিরুদ্ধে

কবির হোসেন, শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের ভেদেরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক নারীকে ৪৫ নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ওই নারী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। নির্যাতনের ভুক্তভোগীর ছেলে পাঁচ জনের নাম উল্লেখ করে ভেদরগঞ্জ থানায় মামলা করেছে।

অভিযুক্ত আনোয়ার হোসেন মোল্লা বেদরগঞ্জ উপজেলা ছয়গা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি।

জানা গেছে, কিছুদিন আগে আনোয়ার হোসেন মোল্লার দাবি করেন। তার বাড়ি থেকে ২ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ অলঙ্কার চুরি হয়েছে। এ সন্দেহে ছয়গাও এলাকার ভুক্তভোগী নারীকে ধরে নিয়ে যান আনোয়ার মোল্লা ও তার সহযোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এলাকার প্রায় অদ্ধশত লোকের সামনে এক নারীর দুই হাত ধরে রেখেছেন দুই ব্যক্তি। আরেক ব্যক্তি লাঠি দিয়ে ওই নারীকে বেধড়ক পেটাচ্ছেন। ওই সময় ওই নারী চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার আকুতি জানান।
এ বিষয়ে ওই নারীর ছেলে বলেন কোন প্রকার প্রমাণ ছাড়া সন্দেহ করে আমার অসুস্থ মাকে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এ ঘটনার সুস্থ বিচার চাই।

ভেতরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি আবুল বাশার বলেন, খবর পেয়ে নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় পাঁচ জনের নামে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
27 July 2026

চুরির অভিযোগে নারীকে নির্যাতনের অভিযোগ, ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতির বিরুদ্ধে

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra