July 30, 2026, 6:19 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান, প্রত্যাশা প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শহরের কানাইখালী এলাকার কুইন্স রেস্টুরেন্টে ১১ দলীয় ঐক্য, নাটোর জেলা এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক প্রো-ভিসি ও অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় ঐক্য ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

প্রধান আলোচক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ইব্রাহীম হোসেন রনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জনগণের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশার প্রতীক। এ অর্জনকে টেকসই করতে গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহি এবং তরুণদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদী। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য, অর্জন ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরে আইনের শাসন, সুশাসন, মানবাধিকার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্য, নৈতিক নেতৃত্ব এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সেমিনারে ১১ দলীয় ঐক্যের জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
25 July 2026

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান, প্রত্যাশা প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra