July 30, 2026, 6:24 am
শিরোনাম :
কাফনের কাপড় মাথায় বেঁধে হবিগঞ্জে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ দায়ের গাইবান্ধার কাগজের তৈরী প্লেট যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

দৈনিক বিশ্ব মানচিত্র নিউজ ডেস্ক

ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে ওঠা ৪০ বছরের পুরোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার এই অভিযানের মাধ্যমে খালটি দখলমুক্ত করা হয়, যার ফলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা স্থানীয় বাসিন্দাদের মনে স্বস্তি ফিরে এসেছে।

মধুখালী পৌরসভার পেঁয়াজ বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক থেকে চন্দনা নদী পর্যন্ত বিস্তৃত সরকারি খালের ওপর নির্মিত একাধিক অবৈধ স্থাপনা এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের সদস্য, মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

উচ্ছেদ অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, প্রায় চার দশক ধরে পেঁয়াজ বাজার এলাকায় সরকারি খালের মুখ দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। এতে মহাসড়কের নিচের কালভার্টের মুখ বন্ধ হয়ে পানি নিষ্কাশন পুরোপুরি ব্যাহত হচ্ছিল। ফলে প্রতি বর্ষায় আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়ে তীব্র জনদুর্ভোগ দেখা দিত—বিশেষ করে হাটের দিনগুলোতে পরিস্থিতি মারাত্মক রূপ নিত।

তিনি আরও উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় জনস্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে আগামীতেও এ ধরনের কঠোর অভিযান বজায় থাকবে।

প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, “দীর্ঘদিনের একটি বড় সমস্যার স্থায়ী সমাধান হলো। খালটি উন্মুক্ত হওয়ায় পানি নিষ্কাশন স্বাভাবিক হবে এবং পেঁয়াজ বাজার এলাকার জলাবদ্ধতা থাকবে না।”

একইভাবে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি খালটি পুনরুদ্ধার হওয়ায় বর্ষা মৌসুমের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তারা অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
22 July 2026

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra