July 29, 2026, 4:42 am
শিরোনাম :
গলাচিপায় ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান  গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষ রোপণ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার গাজীপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ কাভার্ড ভ্যান সিটি কর্পোরেশনের পথে কক্সবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ! মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ নওগাঁয় ৩৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

শাহজাহান হেলাল, মধুখালী,ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১শ ৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
গ্রেপ্ফতারকৃতরা হলেন পশ্চিম আড়পাড়া গ্রামের তোরাফ মোল্লার ছেলে
বাকেল মোল্লা ওরফে বাপ্পি (৩৫) এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি (২৭)। পুলিশ জানায়, ২৬ জুলাই ২০২৬খ্রি.রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আড়পাড়ায় তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন। মাদক বিক্রির সময় স্বামী-স্ত্রীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১শ ৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মধুখালী থানার উপ-পরিদর্শক মো. মাসুদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি, এএসআই আশরাফুল আলম, এ এসআই প্রমথ শিকদার, এএসআই শিমুল শিকদার,কনস্টেবল রুমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক বিক্রির সময় বাকেল মোল্লা ওরফে বাপ্পি এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১শ ৩পিস ইয়াবা উদ্ধার করা হযয়েছে।মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, বাকেল মোল্লা ওরফে বাপ্পির বিরুদ্ধে মাদক-সংক্রান্ত প্রায় এক ডজন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৭ জুলাই ২০২৬খ্রি. সোমবার সকাল সাড়ে ১০টায় তাদের ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
27 July 2026

মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

www.dailybishowmanchitra.com |
dailybishowmanchitra